যোগাযোগ
শেষ হালনাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৬
ইমেইল করুন — সাধারণত কয়েক দিনের মধ্যে উত্তর পাবেন। প্রতিটি মেইল একজন মানুষ পড়েন।
প্রশ্ন বা উত্তরে ভুল
উত্তরপত্রের ভেতরের রিপোর্ট বোতামটাই সবচেয়ে ভালো পথ — তাতে আমরা ঠিক কোন প্রশ্নটা নিয়ে বলছেন তা দেখতে পাই।
- ইমেইল করলে লিখুন: শ্রেণি, বই, অধ্যায় আর প্রশ্নটি (কপি করে দিলেই হবে)।
- ঠিক উত্তরটা জানা থাকলে সেটাও লিখে দিন — যাচাই করে বইয়ের সঙ্গে মিলিয়ে ঠিক করা হয়।
অ্যাপে সমস্যা
যত ছোট তথ্য দেবেন, তত দ্রুত সমাধান হবে। যা যা পারেন লিখুন:
- ফোনের মডেল আর ব্রাউজার (Chrome, Firefox…)।
- কোন শ্রেণি ও বই নিয়ে কাজ করছিলেন।
- কোন বোতামে চাপ দেওয়ার পর সমস্যাটা হলো।
- একটা স্ক্রিনশট — সবচেয়ে কাজে দেয়।
তথ্য মুছে ফেলতে চাই
যে Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করেছেন, সেটি থেকেই ইমেইল করুন (বা ইমেইল ঠিকানাটা লিখে দিন)। অ্যাকাউন্ট, তার প্রশ্নপত্র, রিপোর্ট আর সেশন — সব মুছে দেওয়া হয়। কী কী জমা আছে তা গোপনীয়তা নীতিতে দেখতে পারেন।
কপিরাইট বা অপসারণের অনুরোধ
কোন পাতা বা প্রশ্নটি, আর আপনি কোন অধিকারের মালিক — এই দুটো লিখলেই হবে। যাচাই করার সময়টুকু আমরা বিষয়টি সরিয়ে রাখি। শর্তের সংশ্লিষ্ট অংশ এখানে।
প্রো আর নতুন ফিচার
প্রো এখনো কেনা যায় না। কোন জিনিসটার জন্য আপনি টাকা দিতেন, সেটা লিখে পাঠালে সেটাই আগে বানানো হয়।
কে উত্তর দেন
রোকন জামান, বাংলাদেশ। এখন যোগাযোগের পথ ইমেইল, আর উত্তরটা একজন মানুষই লেখেন।