আপনার বিদ্যালয়ের নাম
অর্ধ-বার্ষিক পরীক্ষা
শ্রেণিঃ ৫ম শ্রেণি — বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিটপূর্ণমানঃ ৪০
১।সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও১×৮=৮
ক) রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত গ্যাস কোন ধরনের সম্পদ?(ক) বনজ সম্পদ(খ) খনিজ সম্পদ(গ) নবায়নযোগ্য সম্পদ(ঘ) সমুদ্র সম্পদ
খ) কোন গুচ্ছটির সব কয়টি বনজ সম্পদ?(ক) মধু, মোম ও তামা(খ) মোম, তামা ও লৌহ(গ) মোম, মধু ও সুন্দরী(ঘ) মধু, কয়লা ও ফলমূল
গ) সমুদ্র সম্পদ ব্যবহারের সর্বোত্তম উপায় হচ্ছে কোনটি?(ক) সঠিক উপায়ে সম্পদ আহরণ(খ) জাহাজ চলাচল সীমিত করা(গ) মাছ আহরণ সীমিত করা(ঘ) সামুদ্রিক মাছের ব্যবহার হ্রাস করা
ঘ) বিনিয়োগ বৃদ্ধির সুফল কোনটি?(ক) কর্মসংস্থান বৃদ্ধি(খ) আমদানি বৃদ্ধি(গ) দ্রব্যমূল্য বৃদ্ধি(ঘ) সঞ্চয় বৃদ্ধি
ঙ) অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে কী ধরনের জনবল বিদেশে পাঠানো উচিত?(ক) দক্ষ জনবল(খ) অল্প দক্ষ জনবল(গ) অদক্ষ জনবল(ঘ) প্রশিক্ষণবিহীন
চ) ভবিষ্যতের প্রয়োজনে কী করতে হয়?(ক) আসবাবপত্র ক্রয়(খ) টাকাপয়সা সঞ্চয়(গ) আয় উপার্জন(ঘ) অর্থ ব্যয়
ছ) একজন ব্যক্তি তার আয়ের অর্থ ভবিষ্যতে কীভাবে খরচ করবে– এই পরিকল্পনাকে কী বলে?(ক) সঞ্চয়(খ) বিনিয়োগ(গ) মুনাফা(ঘ) বাজেট
জ) ব্যাংকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চিত অর্থে কী গড়ে ওঠে?(ক) মূলধন(খ) মুনাফা(গ) বিনিয়োগ(ঘ) ক্ষুদ্র ঋণ
২।সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।১×৪=৪
ক) দক্ষ মানুষজনই একটি দেশের ________।
খ) বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের অধিকাংশই ________ শ্রমিক।
গ) একটি শিল্প-কারখানায় যন্ত্রপাতি চালানোর জন্য ________ প্রয়োজন।
ঘ) সাধারণ শিক্ষা গ্রহণ করে অফিস-আদালতে ________ পায়।
৩।সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখ।১×৩=৩
ক) কারিগরি শিক্ষা গ্রহণ দক্ষ জনশক্তি তৈরি করে।
খ) দক্ষ জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।
গ) অর্থনৈতিক উন্নয়নের একমাত্র শর্ত হলো দক্ষ জনশক্তি।
৪।বামপাশের সাথে ডানপাশের শব্দের মিল কর১×৫=৫
| বামপাশ | ডানপাশ |
|---|
| কারিগরি শিক্ষা | ইলেকট্রিশিয়ান |
| কৃষি শিক্ষা | চিকিৎসক |
| বৃত্তিমূলক শিক্ষা | নার্স |
| সাধারণ শিক্ষা | পশু চিকিৎসক |
| স্বাস্থ্য শিক্ষা | শিক্ষক |
৫।সংক্ষিপ্ত উত্তর দাও২×৬=১২
ক) জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার তিনটি উপকারিতা লেখ।
খ) তিনটি বৃত্তিমূলক শিক্ষার নাম লেখ।
ঘ) জনসম্পদের কয়েকটি উদাহরণ দাও।
ঙ) একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি কী?
চ) দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে কী কী সুফল পাওয়া যায়?
৬।বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও৪×২=৮
ক) দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে কীভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়?
খ) বাংলাদেশে বিভিন্ন পেশার জনসম্পদের বিবরণ দাও।